Logo

সমুদ্রবিলাসে সহকর্মীকে নিয়ে পরীমনির খুনসুটি

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৫, ০৭:৪২
সমুদ্রবিলাসে সহকর্মীকে নিয়ে পরীমনির খুনসুটি
ছবি: সংগৃহীত

এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি একদিন গাড়িতে চড়ে কোথাও যাচ্ছিলেন, তখন সঙ্গে ছিলেন একজন বিশেষ ব্যক্তি। এ সময় অভিনেত্রী তার সঙ্গে থাকা সেই ব্যক্তির হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে ভিডিও করেন এবং ক্যাপশনে লেখেন, ‘হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।’ নেট দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। পরে পরীমনি জানান, এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’!

পরীমনির অতীতের এই ঘটনা আবারও উঠে আসার কারণ, এই একই ব্যক্তিকে নিয়ে আবারও আলোচনায় তিনি। সেই ব্যক্তি আর কেউ নন, পরীমনির সহকর্মী, কস্টিউম ডিজাইনার মো. গোলাম হোসেন। পরী যেখানেই যান, সেখানেই প্রিয় এই সহকর্মীকে সঙ্গে রাখেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি পরীমনি তার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে এক জমকালো আয়োজন করেন। সেখানে গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নাচেন এই অভিনেত্রী। যদিও বিষয়টি খানিকটা আলোচনার জন্ম দিয়েছিলো, অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করে।

বিজ্ঞাপন

এমন আবহের মাঝে সম্প্রতি নিজের দলবল নিয়ে সমুদ্রবিলাসে যান পরীমনি। সেখানে আলাদা করে গোলাম হোসেনের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন পরীমনি। লেখেন, ‘ঘোরাঘুরি।’

বিজ্ঞাপন

কিন্তু এরপরই এই সহকর্মীর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে আলোচনায় চলে এলেন এই চিত্রনায়িকা। কারণ সেখানে তাদেরকে খানিকটা খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, গোলাম হোসেনের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেছেন, আর ক্যামেরায় উচ্ছ্বসিত হয়ে দুজনেই পোজ দিয়েছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক। সেই ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ভাই।’

বিজ্ঞাপন

পরীমনি ও গোলামের খুনসুটির এমন ভিডিও দেখে যদিও নেটিজেনরা বিভিন্ন তীর্যক মন্তব্য ছুঁড়েছেন। বিশেষ করে ভাই সম্বোধন করার পর খানিকটা অন্তরঙ্গ ভঙ্গিতে দেওয়া পোজ নিয়ে আপত্তি নেটিজেনদের মাঝে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD