Logo

প্রধান সড়কে অটোরিকশা চললে আমার গাড়ির ট্যাক্স দেব না: চমক

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৬
প্রধান সড়কে অটোরিকশা চললে আমার গাড়ির ট্যাক্স দেব না: চমক
ছবি: সংগৃহীত

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

বিজ্ঞাপন

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। 

বিজ্ঞাপন

অভিনেত্রী এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করলে তিনি আর তার গাড়ির ট্যাক্স দেবেন না। 

বিজ্ঞাপন

এই ইস্যুতে তার দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও আলোচনা।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে চমক লেখেন,

বিজ্ঞাপন

‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।’

তার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে।

বিজ্ঞাপন

অভিনেত্রীর এই অবস্থান নিয়ে অনেকেই তার পক্ষে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, ব্যাটারিচালিত রিকশাগুলো ট্রাফিক জ্যামের অন্যতম প্রধান কারণ। এছাড়া, এগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়, যা সাধারণ মানুষের জন্য ঝুঁকি বাড়ায়। 

বিজ্ঞাপন

অনেকে আবার মন্তব্য করেছেন, মূল সড়কগুলোতে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা না হলে রাজধানীর যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

বিজ্ঞাপন

আবার অনেকে মূল সড়কে অটোরিকশা চলাচলের পেছনে সরকারের ব্যর্থতা দেখছেন। তারা বলেছেন, কারো পেটে লাথি না মেরে ব্যাটারিচালিত রিকশাগুলোর বিকল্প ব্যবস্থা করতে হবে। 

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD