Logo

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন আসিফ আকবর

profile picture
বিনোদন প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৫২
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন আসিফ আকবর
ছবি: সংগৃহীত

বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার মাঠেও নামছেন। দীর্ঘদিন দর্শক-ভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এবং বিসিবির পরিচালক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

গানের পাশাপাশি ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা আসিফ জানান, তিনি স্কুলজীবন থেকেই কুমিল্লা জিলা স্কুল ও ভিক্টোরিয়া কলেজে ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। নব্বই দশকের শুরুতে ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা আসিফ বলেন, কুমিল্লার খেলাধুলার ঐতিহ্য একসময় শক্তিশালী ছিল, কিন্তু এখন তা ক্ষয়প্রাপ্ত। তার লক্ষ্য কুমিল্লার ক্রিকেটকে আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

তিনি যোগ করেছেন, “কুমিল্লার ছেলেমেয়েরা এখন মাঠমুখী নয়, মাদক ও কিশোর গ্যাং একটি ভয়ঙ্কর সমস্যা। খেলাধুলা ফিরিয়ে আনলেই তরুণ সমাজকে ইতিবাচক পথে আনতে পারবো।”

বিজ্ঞাপন

আসিফ আকবর জানিয়েছেন, নিজে কখনো কাউন্সিলর পদে আগ্রহী ছিলেন না, কিন্তু সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনুরোধে দায়িত্ব নেন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন তিনি।

মনোনয়নপত্র বিতরণ হবে ২৭ সেপ্টেম্বর এবং জমা দেওয়ার শেষ দিন ২৮ সেপ্টেম্বর।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD