প্যাডেল আসক্তি নিয়ে অনেক কথা হচ্ছে: আলিয়া ভাট

বলিউড জনপ্রিয় তারকা আলিয়া ভাটের ফিটনেস রুটিন নিয়ে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিচিত এই তারকাকে সম্প্রতি নতুন এক খেলায় মজে থাকতে দেখা গেছে। খেলাটির নাম প্যাডেল, যা বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে আলিয়াকে এই খেলায় দক্ষতা প্রদর্শন করতে দেখা গেছে। ভিডিওটি প্রকাশের পরই নেটদুনিয়ায় রীতিমতো হইচই পড়ে যায়। পোস্টে আলিয়া ক্যাপশনে লেখেন, “আমার প্যাডেল আসক্তি নিয়ে অনেক কথা হচ্ছে।”
তার এই মন্তব্য মূলত সেই সমালোচক ও আলোচকদের উদ্দেশে, যারা তার নতুন শখ নিয়ে কথা বলছেন। ভিডিওতে তাকে টেনিস ও স্কোয়াশের মিশ্রণে তৈরি এই খেলাটি পূর্ণ উদ্যমে উপভোগ করতে দেখা যায়।
বিজ্ঞাপন
বিশেষ চমক হিসেবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আলিয়া তার হিট সিনেমা গলি বয়–এর জনপ্রিয় র্যাপ ‘আপনা টাইম আয়েগা’ ব্যবহার করেছেন। যেন ঘুরিয়ে ফিরিয়ে তিনি জানিয়ে দিয়েছেন—নিজের জীবন তিনি নিজের শর্তে উপভোগ করেন, সমালোচনায় থেমে থাকেন না।
আরও পড়ুন: শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা
এর মাধ্যমে তিনি যেন ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিয়েছেন, এই আলোচনা বা আসক্তি নিয়ে কারো কিছু বলার নেই। তিনি নিজের শর্তে জীবন যাপন করেন। প্যাডেল খেলাটি বর্তমানে দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। ছোট আকারের কোর্টে কাচ বা জালের দেওয়াল ব্যবহার করে খেলোয়াড়রা এই খেলা খেলেন, যা টেনিসের চেয়েও ভিন্ন এবং অ্যাকশন-প্যাকড।
বিজ্ঞাপন








