থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯-এ।
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ১৬ নারী, ৯ পুরুষ ও ৬ শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।
পুলিশ জানায়, বিজয় মঞ্চে আসার পর হাজারো মানুষ তাকে কাছ থেকে দেখার জন্য ব্যারিকেডের দিকে এগোতে থাকেন। হঠাৎ দমবন্ধকর পরিস্থিতি তৈরি হলে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন, আর তখনই ঘটে পদদলনের ঘটনা।
আরও পড়ুন: বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন আসিফ আকবর
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ৩০ হাজার মানুষের সমাগমের কথা থাকলেও সেখানে প্রায় ৬০ হাজার লোক জড়ো হয় বলে জানিয়েছে পুলিশ। ফলে ভিড় নিয়ন্ত্রণে চরম সংকট তৈরি হয়।
এনডিটিভির তথ্য অনুযায়ী, থালাপতি বিজয়ের মঞ্চে আসতে সাত ঘণ্টা দেরি হয়। এতে জনসমাগম আরও বেড়ে যায় এবং গাদাগাদি পরিস্থিতি তৈরি হয়, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: ছেলের জন্মদিনে অপুর আবেগঘন বার্তা
বিজ্ঞাপন
এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ শীর্ষ নেতারা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি








