এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে

ঢাকাই চলচ্চিত্রে দুই দশক ধরে অনবদ্য সাফল্য ও জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন শাকিব খান।
বিজ্ঞাপন
তাকে দেওয়া হয়েছে ‘সিলভার জুবিলি অব এক্সিলেন্স ইন বাংলা সিনেমা’ পুরস্কার, যা দ্য ডেইলি স্টার এর পক্ষ থেকে প্রদান করা হয়।
গত ৭ সেপ্টেম্বর আয়োজিত ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এ সম্মাননা ঘোষণা করা হয়। তবে তখন যুক্তরাষ্ট্র সফরের কারণে উপস্থিত থাকতে পারেননি শাকিব। দেশে ফেরার পর সংবাদপত্রটির কার্যালয়ে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে পুরস্কার গ্রহণ করেন।
আরও পড়ুন: বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন আসিফ আকবর
বিজ্ঞাপন
শাকিব খান ফেসবুকে লিখেছেন, “চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রমের প্রেরণা দেবে এবং বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার চেষ্টা আরও উৎসাহিত করবে। দর্শকদের অব্যাহত সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না। দ্য ডেইলি স্টারকে এই সম্মাননার জন্য ধন্যবাদ।”








