প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পপির আটকে থাকা সিনেমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে। সিনেমাটি আগামী ১৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পরীমণির লেহেঙ্গা-গহনায় ঝলকানো স্টাইল
উল্লেখ্য, ছবিটি ২০২১ সালে সেন্সর ছাড়পত্র পেলেও তখন মুক্তি পায়নি। এবারই প্রথম প্রেক্ষাগৃহে দর্শকরা ছবিটি দেখতে পাবেন।
‘ডাইরেক্ট অ্যাটাক’-এ পপি ও আমিন খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। জানা যায়, ছবিটির শুটিং শুরু হয়েছিল ‘সাহসী যোদ্ধা’ নাম দিয়ে। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ডাইরেক্ট অ্যাটাক’। করোনাকালেই শেষ হয় ছবির শেষ লটের কাজ।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন পপি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখালেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ (১৯৯৭)।
এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পপি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
বিজ্ঞাপন








