Logo

‘কিং’ মুক্তির আগেই ফাঁস শাহরুখের অ্যাকশন লুক

profile picture
বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৫৭
‘কিং’ মুক্তির আগেই ফাঁস শাহরুখের অ্যাকশন লুক
ছবি: সংগৃহীত

বলিউডের কিং শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে দর্শকদের উন্মাদনা বাড়ছেই। এবার ছবির শুটিং সেট থেকে নায়কের একটি নতুন লুক ফাঁস হয়েছে, যা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ছবিতে শাহরুখকে দেখা গেছে একটি ডকের কাছে কালো স্যুট ও ডার্ক সানগ্লাস পরে দাঁড়িয়ে থাকতে। হাতে বন্দুক ধরা অবস্থায় তিনি যেন কাউকে লক্ষ্য করছেন—এমন ভঙ্গিমার দৃশ্য মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে। অনেকেই বলছেন, তার এই লুক আবারও মনে করিয়ে দিচ্ছে কিংবদন্তি চরিত্র ‘ডন’-এর কথা।

যদিও পরিচালক ও কলাকুশলীরা দৃশ্য গোপন রাখার চেষ্টা করছেন, তবুও আগেও কয়েক দফায় শাহরুখের ভিন্ন ভিন্ন লুক ফাঁস হয়েছে। এর মধ্যে একটি লুকে তাকে দেখা যায় সাদা চুল ও ট্যাটুসহ একেবারে নতুন আঙ্গিকে।

বিজ্ঞাপন

প্রথমে সুজয় ঘোষ পরিচালনা শুরু করলেও পরে দায়িত্ব নেন ‘পাঠান’-খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এই ছবির বিশেষ আকর্ষণ শাহরুখ–সুহানা জুটি। বাস্তব জীবনের বাবা–মেয়ে এবার প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন। ছবিতে শাহরুখ থাকছেন একজন অভিজ্ঞ খুনির ভূমিকায়, আর সুহানাকে দেখা যাবে তার শিষ্য হিসেবে।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কিং’-এ আরও অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মা। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD