Logo

সোনম কাপুরের ঘরে আসছে নতুন অতিথি!

profile picture
বিনোদন ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৭:৩০
সোনম কাপুরের ঘরে আসছে নতুন অতিথি!
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নায়িকা সোনম কাপুর আবারও মা হতে যাচ্ছেন, এমন খবরেই সরগরম এখন বিনোদন অঙ্গন। সোনম ও তার স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজা নাকি তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, অভিনেত্রী ইতোমধ্যেই গর্ভাবস্থার প্রথম ধাপ পার করেছেন। যদিও দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে কাপুর ও আহুজা পরিবারে আনন্দের জোয়ার বইছে বলিউডের অন্দরমহলজুড়ে শোরগোল।

২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অনিল কাপুরের কন্যা সোনম ও আনন্দ আহুজা। চার বছর পর, ২০২২ সালের আগস্টে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। এখন সেই দুই বছরের ছোট্ট বায়ুই হতে যাচ্ছে বড় ভাই।

বিজ্ঞাপন

বিয়ের পর থেকে পরিবারকে সময় দেওয়ার জন্য সোনম অভিনয়ে কিছুটা বিরতি নেন। ২০১৯ সালের ‘জোয়া ফ্যাক্টর’-এর পর তাকে বড়পর্দায় দেখা না গেলেও ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ ছবিতে অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি মডেলিং ও ব্র্যান্ড প্রোমোশনের কাজের পাশাপাশি নতুন ছবি ব্যাটল ফর বিট্টোরা-এর প্রস্তুতিতেও ব্যস্ত।

এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সঙ্গে এই আনন্দের সংবাদ ভাগ করে নেবেন সোনম ও আনন্দ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD