মহাকাশে বিয়ের পরিকল্পনা টম ক্রুজ-আনার!

হলিউডে টম ক্রুজের ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। এবার তার সঙ্গে জড়ালো নতুন চমকপ্রদ খবর। কিউবান-আমেরিকান অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল কিছুদিন ধরেই। এবার শোনা যাচ্ছে, বয়সে ২৬ বছরের ছোট এই অভিনেত্রীকেই বিয়ে করতে চলেছেন ৬৩ বছরের টম ক্রুজ।
বিজ্ঞাপন
কবে, কোথায় বিয়ে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। তবে হলিউডভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, এই তারকা যুগল নাকি মহাকাশেই বিয়ের পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে টম ক্রুজ নিজেও ভীষণ উৎসাহিত।
আরও পড়ুন: সোনম কাপুরের ঘরে আসছে নতুন অতিথি!
টমের মহাকাশপ্রীতির কথা নতুন নয়। তিনি ‘মিশন ইমপসিবল’-এ দুঃসাহসী স্টান্ট করে যেমন বিশ্বকে তাক লাগিয়েছেন, ব্যক্তিগত জীবনেও কিছু রোমাঞ্চকর করতে চাইছেন। শুধু মহাকাশে বিয়ে নয়, নাকি স্কাই-ডাইভিংও যুক্ত হতে পারে সেই আয়োজনের সঙ্গে।
বিজ্ঞাপন
তবে এখনো পর্যন্ত টম ও আনা নিজেদের সম্পর্ক বা বাগদান নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। চলতি বছরের শুরুতেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, আর জুলাইতে প্রথমবার একসঙ্গে দেখা যায় তাদের। এরপর থেকেই জল্পনা আরও জোরালো হয়েছে।
হলিউডের ভক্ত-অনুরাগীরা তাই এখন অপেক্ষায় আছেন, কবে আনুষ্ঠানিকভাবে স্বপ্নের এই জুটির সম্পর্ক সিলমোহর পায়। আর সত্যিই যদি মহাকাশে বিয়ে হয়, তবে সেটা নিঃসন্দেহে ইতিহাসে স্থান করে নেবে।








