Logo

অর্কর সঙ্গে জন্মদিনের প্রথম কেক কাটলেন পরীমনি

profile picture
বিনোদন প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৫, ২৩:১৫
অর্কর সঙ্গে জন্মদিনের প্রথম কেক কাটলেন পরীমনি
ছবি: সংগৃহীত

ঢালীউডের আলোচিত অভিনেত্রী পরীমনি প্রতি বছরই বেশ ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করে থাকেন। তবে এবার দেশের বাইরে থাকার কারণে জন্মদিনের আগেই শুরু হলো তার প্রথম উদযাপন।

বিজ্ঞাপন

আর এই প্রথম কেক কাটার আয়োজনে সারপ্রাইজ দিলেন তার পরিচিত মেকআপ আর্টিস্ট অর্ক। পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন, যেখানে এই চিত্রনায়িকা অর্কের সাথে তার ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছেন।

বিশেষ করে তাদের মধ্যে খাবার আদান-প্রদানের বিষয়টি নজর কেড়েছে সবার। আগামী শুক্রবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। কিন্তু তার আগেই সোমবার (২০ অক্টোবর) রাতে অর্ক তাকে জন্মদিনের প্রথম সারপ্রাইজ দিলেন।

পরী তার সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’

বিজ্ঞাপন

‘অর্কর সাথে আমার পরিচয় কাজের সুবাদে। ও মেকাপ আর্টিস্ট। ঢাকায় ও একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি ওর বাসাও এখানে। ও খুব ভালো রান্নাও করে। এক এলাকায় থাকায় মাঝে মধ্যে খাবারদাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে।’

অর্ককে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন জানিয়ে এই নায়িকা লেখেন, ‘দিন দিন ও খুব আহ্লাদি হয় যায় আমার কাছে। ভাই এর মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারোমাস আমার কাছে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!’

বিজ্ঞাপন

শেষে লিখেছেন, ‘আমি এতো খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সাথে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। থ‍্যাংক ইউ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক। প্রথম উদযাপন।’

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD