প্রেমের জন্য অভিনয় ছেড়েছিলেন শুভশ্রী

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক একসময় অভিনয় জগৎকে সরাসরি প্রভাবিত করেছিল। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি এক টেলিভিশন শোতে অভিনেত্রী নিজে জানালেন, কেন তিনি কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন।
বিজ্ঞাপন
শোতে সঞ্চালক দেবশঙ্কর হালদারের সঙ্গে আলাপের সময় শুভশ্রী বলেন, পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির পর আমি নিজেকে কাজ থেকে সরিয়ে নিয়েছিলাম। তখন জীবনের ফোকাস পুরোপুরি অন্য দিকে চলে গিয়েছিল। এটি ছিল আমার নিজের সিদ্ধান্ত।
আরও পড়ুন: ‘ক্যান্ডি শপ’ ঘিরে বিতর্কে নেহা কক্কর
কাজ ছেড়ে দেওয়ার পেছনের অনুভূতি নিয়ে তিনি বলেন, যে সম্পর্কের জন্য আমি এটি করেছিলাম, সেটি শেষ হয়ে যাওয়ার পর বুঝতে পেরেছি জীবন কতটা অনিশ্চিত। তবে আমি কখনও আফসোস করি না যে চারটি বছর নষ্ট হয়েছে। সেই সময় আমি আমার বাবা-মায়ের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারতাম না, শুধু আমার খুশিটুকু ভাগ করতে চেয়েছিলাম। তারা তা নিশ্চয়ই বুঝতে পারত।
বিজ্ঞাপন
বিচ্ছেদের পর দেবকে কী বলেছিলেন—এই প্রশ্নের উত্তরে শুভশ্রী জানান, সেই সময় আমি একেবারে শূন্য অবস্থায় ছিলাম। তখন আমি বলেছিলাম, আমার জীবনে কোনও ইনসিকিউরিটি নেই, কারণ হারানোর কিছু নেই। সেই অনুভূতি থেকেই আমার ক্যারিয়ার নতুন মোড় নেয়।
উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যালেঞ্জ’ ছবিতে দেব ও শুভশ্রীর একসঙ্গে অভিনয়ের সময় তাদের প্রেমের শুরু হয়। ছবিটি বক্স অফিসে সফল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কও গভীর হয়। যদিও পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়, তবু ভক্তদের মনে এই অধ্যায় এখনও স্মরণীয়।








