Logo

পুকুরপাড়ে হলুদ শাড়িতে মায়াবী ভাবনা

profile picture
বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৯:৩৫
পুকুরপাড়ে হলুদ শাড়িতে মায়াবী ভাবনা
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। এবার পুকুরপাড়ে হলুদ শাড়িতে ধরা দিয়ে নতুন করে নজর কেড়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সবুজ ঘাসে বসে থাকা ভাবনার উপস্থিতি যেন এক টুকরো হলুদ রোদ। গ্রামবাংলার চিরায়ত সৌন্দর্য আর আধুনিক রুচির এক মায়াবী মেলবন্ধন ফুটে উঠেছে তার শেয়ার করা ছবিগুলোতে।

ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, ‘তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়।’

বিজ্ঞাপন

শেয়ার করা ছবিগুলোতে ভাবনার পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, যার নকশায় ফুটে উঠেছে সাদা মোটিফ ও সবুজ পাড়ের ছোঁয়া। শাড়ির সঙ্গে বৈপরীত্য বজায় রেখে তিনি বেছে নিয়েছেন সাদা ব্লাউজ, যা পুরো লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।

এদিকে চুলের বিনুনি, কপালে ছোট টিপ আর কানে হালকা গয়না সব মিলিয়ে এক সহজ অথচ গভীরভাবে আকর্ষণীয় নারীর প্রতিচ্ছবি হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্ট দিয়ে বারবার ভক্তদের চমকে দেন ভাবনা।

বিজ্ঞাপন

পুকুরপাড়ে বসে থাকা এই লুক ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ভক্তদের মতে, রঙ আর প্রকৃতির এই সুন্দর মেলবন্ধনে ভাবনার সৌন্দর্য যেন আরও গভীরভাবে ফুটে উঠেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD