Logo

এবার বিয়ে হয়ে গেলো সেই হেনার মেয়েরও

profile picture
বিনোদন ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৬
এবার বিয়ে হয়ে গেলো সেই হেনার মেয়েরও
ছবি: সংগৃহীত

বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি নাইম ও শাবনাজ তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেও জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর পারিবারিক আয়োজনে তাদের কন্যার বিয়ে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

পরিবারিক সূত্রে জানা যায়, ঢাকার উত্তরায় ঘরোয়া পরিবেশে মাহাদিয়া নাঈমের বিয়ের আয়োজন করা হয়। তার জীবনসঙ্গীর নাম ইহসান মনসুর চৌধুরী। দুজনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন।

মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই পারিবারিকভাবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিকমাধ্যমে মেয়ে ও জামাতার জন্য দোয়া চেয়েছেন নাইম। এ বিষয়ে তিনি বলেন, মেয়েকে দেশের বাইরে পাঠানো নতুন নয়, তবে এবারের বিদায়টা ভিন্ন অনুভূতির। অন্যদিকে শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তিতে আছেন এবং দম্পতির সুখী দাম্পত্য কামনা করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD