Logo

নবম শ্রেণি পর্যন্ত তিনবার ফেল করেছিলেন অক্ষয়

profile picture
বিনোদন ডেস্ক
১০ এপ্রিল, ২০২৬, ১৬:৫৪
নবম শ্রেণি পর্যন্ত তিনবার ফেল করেছিলেন অক্ষয়
ছবি: সংগৃহীত

বলিউড তারকা অক্ষয় কুমার তার স্কুলজীবনের এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন, যা শুনে ভক্তরা বেশ অবাক হয়েছেন। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি জানান, কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সময়ে তাকে তিনবার ফেল করতে হয়েছিল।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি ‘হুইল অব ফরচুন’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। ওই অনুষ্ঠানের এক পর্বে দর্শকদের সঙ্গে নিজের বাল্যবন্ধু জিনেশের পরিচয় করিয়ে দেন অক্ষয়। এ সময় নিজের ছাত্রজীবনের নানা স্মৃতি তুলে ধরে তিনি অকপটে স্বীকার করেন, স্কুলজীবনে তিনি ছিলেন একজন ‘ব্যাকবেঞ্চার’। পড়াশোনায় খুব একটা মনোযোগী না থাকায় পরীক্ষায় পাস করতে তাকে বেশ কষ্ট করতে হতো।

অক্ষয় জানান, জিনেশের সঙ্গে তার বন্ধুত্বের শুরু কিন্ডারগার্টেন থেকেই। সেই সময়ের স্মৃতি মনে করে মজার ছলে তিনি বলেন, কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত তারা দু’জন মিলে মোট তিনবার ফেল করেছিলেন। তার এই স্বীকারোক্তি শুনে দর্শকরা যেমন অবাক হয়েছেন, তেমনি অনেকেই বিষয়টিকে হাস্যরস হিসেবেও নিয়েছেন।

বিজ্ঞাপন

বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের প্রসঙ্গ টেনে অক্ষয় আরও বলেন, পড়াশোনার চেয়ে দুষ্টুমিতেই তারা বেশি সময় দিতেন। মজার ছলে তিনি উল্লেখ করেন, তার বন্ধু জিনেশ নাকি মেয়েদের দেখার জন্য সাইকেল নিয়ে পুরো শহর ঘুরে বেড়াতেন।

বর্তমানে নতুন সিনেমা ভূত বাংলা-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। জানা গেছে, সিনেমাটি আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD