Logo

মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

profile picture
বিনোদন ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ১৩:৪৬
মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে
ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত ও কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে আনন্দ ভোঁসলে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থতা অনুভব করছিলেন আশা ভোঁসলে। পরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

১৯৩৩ সালে জন্ম নেওয়া আশা ভোঁসলে ছিলেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষায় হাজারো গান গেয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক গান, গজল থেকে শুরু করে ক্যাবারে—সব ধরনের গানেই তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।

তার গাওয়া বহু গান আজও জনপ্রিয় এবং প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে।

শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি আশা ভোঁসলের দ্রুত আরোগ্য কামনা করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD