‘লোকে বলে’ গানের আলোচিত লুকের নেপথ্যের গল্প বললেন ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘লোকে বলে’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতচিত্রেও দারুণ উপস্থিতি দিয়ে দর্শক-শ্রোতাদের নজর কেড়েছেন তিনি। বিশেষ করে গানের ভিডিওতে তার গ্ল্যামারাস ও ব্যতিক্রমী সাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির-এর সংগীতায়োজনে গানটি গেয়েছেন ফারিয়া নিজেই। গানটি প্রকাশের পর ইতিবাচক সাড়া পাওয়ার মধ্যেই এবার নিজের আলোচিত পোশাক ও সাজের নেপথ্যের গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি আকর্ষণীয় ছবি প্রকাশ করে ফারিয়া জানান, কীভাবে তৈরি হয়েছিল ‘লোকে বলে’ গানের প্রথম লুক। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম লুক, প্রথম ঝলক। পাঁচ-ছয় বছর ধরে সংরক্ষণে থাকা একটি ফ্লোরাল প্রিন্টের স্কার্ট, আর সাফিয়া সাথীর স্টোরে হঠাৎ চোখে পড়া ফ্রিঞ্জ ডিটেইল—এসবের সমন্বয় থেকেই শুরু হয়েছিল পুরো পরিকল্পনা।’
বিজ্ঞাপন

এ চিত্রনায়িকার কথায়, ‘আর বাবা যাদবের একটুখানি সাহসী আইডিয়া, সব মিলিয়ে তৈরি হলো লোকে বলে-র এই দারুণ দেশি, এলোমেলো অথচ গ্ল্যামারাস লুক।’
আরও পড়ুন: ভক্তদের কথা ভেবেই সিনেমাটা করেছি: মিম

পোশাকের নিখুঁত কারুকাজ ও অলংকারের বর্ণনা দিয়ে ফারিয়া আরও বলেন, ‘সাফিয়ার হাতে স্টোন ও জারদৌসির কারুকাজে তৈরি টপ, ‘ড্যাজেল বাই সোনিয়া’ এর জুয়েলারি যোগ করেছে বাড়তি নাটকীয়তা। পুরোনো আর নতুনের মিশেলে জন্ম নিয়েছে এক অনন্য ম্যাজিক।’








