শাকিব কোন দল সাপোর্ট করেন, জানালেন অপু

বিশ্বজুড়ে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল–২০২৬ ঘিরে উন্মাদনা। সেই ঢেউ লেগেছে বাংলাদেশেও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু প্রিয় দল। তারকাদের পছন্দের দল নিয়েও চলছে নানা আলোচনা। তবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সমর্থন আসলে কোন দল—এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
বিজ্ঞাপন
এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিছুটা বিভ্রান্তিও দেখা যায়। কারণ বিভিন্ন সময় তিনি বিভিন্ন দলের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। ২০১৪ বিশ্বকাপের সময় একটি ইংরেজি দৈনিকের ফটোশুটে অংশ নিয়ে শাকিব জানিয়েছিলেন, তার পছন্দের দল ব্রাজিল। সে সময় তিনি বলেছিলেন, নেইমারের খেলা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।
আরও পড়ুন: দুই মাসের ইউরোপ ট্যুরে নগরবাউল জেমস
এরপর ২০১৮ সালের বিশ্বকাপের সময় শাকিব জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক। সে সময় তার অভিমত ছিল এমন, ছোটবেলা থেকে ফুটবল খেলা তার প্রিয়। মাঠে খেলার সময় নিজেকে মনে করতেন ম্যারাডোনা। তাই আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চাইতেন তিনি। এছাড়া ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শাকিবকে।
বিজ্ঞাপন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা-এবার সংশয় আরো গাঢ় করে দিলেন শাকিব। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানে তার কাছে জানতে চাওয়া হলে শাকিব বলেন, ‘কোন দল পছন্দ করি, সেটা বলব না। এবার একটু কৌশলে এগোচ্ছি। কারণ এর আগে যে দল সাপোর্ট করেছি, পরে হেরেছি, গালি খেয়েছি। এজন্য এবার অপেক্ষা করি, খেলার অবস্থা দেখে জানাব।’
এ সময় শাকিবের পাশে ছিলেন পূর্ণিমাও। তিনি বিশ্বকাপ উপলক্ষে একটি ফটোশুট করেছেন শাকিবের সঙ্গে। পূর্ণিমা ইঙ্গিত দেন, শাকিবের পছন্দের দল আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
এদিকে শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসও বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, শাকিব খান আর্জেন্টিনার সমর্থক।
উল্লেখ্য, অপু বিশ্বাস ব্রাজিলের সমর্থক। একইভাবে শাকিব খানের আরেক প্রাক্তন স্ত্রী শবনম বুবলীও ব্রাজিল ও নেইমারের ভক্ত। ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও ফুটবল সমর্থনে দেখা যায় ভিন্ন চিত্র।








