Logo

নিজের যৌন পরিচয় নিয়ে মুখ খুললেন আকাঙ্ক্ষা চামোলা

profile picture
বিনোদন ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ১২:৩৯
নিজের যৌন পরিচয় নিয়ে মুখ খুললেন আকাঙ্ক্ষা চামোলা
ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা গৌরব খান্নার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর এবার নিজের যৌন পরিচয় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা। রিয়েলিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’-তে তিনি জানিয়েছেন, বিয়ের আগে তিনি নিজেকে বাইসেক্সুয়াল হিসেবে অনুভব করতেন এবং অতীতে কয়েকজন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি অনুষ্ঠানের ‘জাজমেন্ট ডে’ পর্বে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা আকাঙ্ক্ষার একটি ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন। তিনি জানান, আকাঙ্ক্ষা বাইসেক্সুয়াল। বিষয়টি সামনে আসার পর সঞ্চালকদের প্রশ্নের জবাবে আকাঙ্ক্ষা স্বীকার করেন, এটি তার ব্যক্তিগত গোপন তথ্যগুলোর একটি ছিল।

আকাঙ্ক্ষা বলেন, বিষয়টি তিনি সরাসরি শ্রেয়াকে জানাননি। বরং শুটিংয়ের নেপথ্যে হওয়া একটি আলোচনায় শ্রেয়া তা শুনেছিলেন। তিনি বলেন, বিয়ের আগে তিনি কয়েকজন নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও সেই সম্পর্কগুলো শারীরিক ঘনিষ্ঠতায় পৌঁছায়নি, তবে আবেগের দিক থেকে সেগুলো ছিল বাস্তব সম্পর্ক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিজের অনুভূতির ব্যাখ্যায় অভিনেত্রী বলেন, নারীদের প্রতি তার আলাদা স্বাচ্ছন্দ্য ও আকর্ষণ রয়েছে। তার ভাষায়, নারীদের সান্নিধ্য তাকে নিরাপদ অনুভূতি দেয় এবং তিনি সেই ইতিবাচক শক্তিকে ভালোবাসেন। একই সঙ্গে তিনি সমাজে প্রচলিত এই ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেন যে নারীরা সবসময় একে অপরের প্রতিদ্বন্দ্বী।

বিজ্ঞাপন

তবে এই ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসায় শোয়ের ভেতরে ভেঙে পড়েন আকাঙ্ক্ষা। তিনি অভিযোগ করেন, এটি ছিল ব্যক্তিগত আলাপের অংশ, যা প্রকাশ করার অধিকার শ্রেয়ার ছিল না। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এমন সংবেদনশীল তথ্য ব্যবহার করে কাউকে আঘাত করা অনৈতিক এবং এতে তিনি গভীরভাবে কষ্ট পেয়েছেন।

পরবর্তীতে আবেগাপ্লুত হয়ে আকাঙ্ক্ষা বলেন, তার কষ্টের কারণ প্রতিযোগিতার নিয়ম নয়, বরং একজন মানুষ কীভাবে অন্যের ব্যক্তিগত বিষয়কে নিজের স্বার্থে ব্যবহার করতে পারেন, সেটিই তাকে বেশি আঘাত করেছে।

শোয়ের অন্য প্রতিযোগী শিবাঙ্গী জোশি ও হর্ষদও শ্রেয়ার আচরণের সমালোচনা করেন। তারা মনে করেন, ব্যক্তিগত তথ্য এভাবে প্রকাশ করা বন্ধুত্ব ও বিশ্বাসের পরিপন্থী।

বিজ্ঞাপন

এর আগে একই অনুষ্ঠানের প্রথম পর্বেই আকাঙ্ক্ষা চামোলা জানান, তার এবং অভিনেতা গৌরব খান্নার বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া চলছে। তিনি বলেন, গত এক বছর ধরে তারা আলাদা থাকছেন এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আকাঙ্ক্ষার ভাষ্য অনুযায়ী, তাদের সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা নেই এবং এখনও দুজনের মধ্যে যোগাযোগ রয়েছে। তবে ভবিষ্যৎ জীবন নিয়ে তাদের ভাবনায় পার্থক্য থাকায় তারা বুঝতে পারেন, দাম্পত্য জীবন এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে আকাঙ্ক্ষা জানান, তিনি কখনোই মা হওয়ার বিষয়ে আগ্রহ অনুভব করেননি। যদিও শুরুতে বিষয়টি নিয়ে খোলা মনোভাব ছিল, সময়ের সঙ্গে তিনি নিশ্চিত হন যে মাতৃত্ব তার জীবনের লক্ষ্য নয়। অন্যদিকে গৌরব ভবিষ্যতে সন্তান চান—এই বাস্তবতাই তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অনেক আগেই গৌরবকে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন এবং প্রয়োজনে সম্পর্ক থেকে সরে যাওয়ার স্বাধীনতাও তাকে দিয়েছিলেন।

এদিকে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন গৌরব খান্না। তিনি বলেন, আকাঙ্ক্ষার প্রতি তার সম্মান ও সমর্থন আগের মতোই রয়েছে। জীবনের নতুন অধ্যায়েও তিনি আকাঙ্ক্ষার মঙ্গল কামনা করেন এবং সবসময় তার পাশে থাকার আশ্বাস দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD