১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট, মঞ্চে থাকবে দেশ-বিদেশের শিল্পীরা

সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে অক্টোবরের শুরু—মাত্র ১৫ দিনের ব্যবধানে ঢাকায় বসছে তিনটি বড় সংগীত আয়োজন। এসব কনসার্টে পাকিস্তানের কাভিশ ও আসিম আজহারের পাশাপাশি মঞ্চে থাকছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, শিরোনামহীন, মেঘদল ও ওয়ারফেজসহ আরও কয়েকটি দল।
বিজ্ঞাপন
টানা এই আয়োজনকে ঘিরে রাজধানীর সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে কনসার্টের এই ধারাবাহিকতা চলবে ২ অক্টোবর পর্যন্ত।
১৮ সেপ্টেম্বর মিক্সটেপ ভলিউম ৩
সিরিজের প্রথম আয়োজন ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’। ১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
বিজ্ঞাপন
আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে মোট ১০টি ব্যান্ড পারফর্ম করবে। তালিকায় রয়েছে নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন ও ফিরোজ জংসহ আরও কয়েকটি ব্যান্ড।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুপুর সাড়ে ২টায় শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে আয়োজনটির। কনসার্টের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
২৬ সেপ্টেম্বর কাভিশের সঙ্গে শিরোনামহীন-মেঘদল
এরপর ২৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। এতে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশের সঙ্গে একই মঞ্চে গাইবে বাংলাদেশের শিরোনামহীন ও মেঘদল।
বিজ্ঞাপন
প্রায় ১০ মাস আগে এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। গত বছরের ৫ ডিসেম্বর ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ নামে কনসার্টটি হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় তা শেষ মুহূর্তে স্থগিত হয়। নতুন করে ২৬ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে আয়োজকেরা এখনো ভেন্যুর নাম প্রকাশ করেননি। তবে আগের আয়োজনের টিকিট যাঁরা কিনেছিলেন, তাঁদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। নতুন টিকিটও বিক্রি হচ্ছে অনলাইনে।
২ অক্টোবর আসিম আজহারের সঙ্গে ওয়ারফেজ
বিজ্ঞাপন
তিন কনসার্টের শেষটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। ‘দ্য আসিম আলী ট্যুর’-এর অংশ হিসেবে ঢাকার স্বদেশ অ্যারেনায় গান করবেন পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আয়োজনে তাঁর সঙ্গে মঞ্চে থাকবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। পারফর্ম করবে মডার্নোটাকুও। টিকিটের বিভিন্ন ক্যাটাগরি অনলাইনে বিক্রি হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আসিম আজহারের কনসার্টটি ২ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলার কথা রয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ২ হাজার ৫০০ টাকা এবং বিভিন্ন ক্যাটাগরিতে এর দাম আরও বেশি।
অর্থাৎ ১৮ সেপ্টেম্বরের মিক্সটেপ ভলিউম ৩ দিয়ে শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর কাভিশের কনসার্ট এবং ২ অক্টোবর আসিম আজহারের আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সংগীতাঙ্গনে ব্যস্ত সময় যাচ্ছে। দেশীয় ব্যান্ডের পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি তিনটি আয়োজনকেই আলাদা বৈচিত্র্য দিচ্ছে।








