আলাদা পথে প্রীতম-শেহতাজ, জানা গেল বিচ্ছেদের কারণ

দীর্ঘদিনের প্রেম ও দাম্পত্যজীবনের পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-দীর্ঘদিনের প্রেম ও দাম্পত্যজীবনের পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুজনই জানিয়েছেন।শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুজনই জানিয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) রাতে নিজেদের ফেসবুক পোস্টে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন প্রীতম ও শেহতাজ। প্রীতম জানান, প্রায় ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
বিচ্ছেদের কারণ প্রসঙ্গে প্রীতম বলেন, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। তবে সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি বলেও জানান তিনি। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতির পরই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।
শেহতাজও তাঁর ফেসবুক পোস্টে প্রায় এক দশকের সম্পর্কের পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান। তিনিও বলেন, সময়ের সঙ্গে তাঁরা বুঝতে পেরেছেন যে বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো।
বিজ্ঞাপন
একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুজনই। পাশাপাশি ভবিষ্যতেও একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা বজায় থাকবে বলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে দেখার আহ্বানও জানিয়েছেন তাঁরা।
বিজ্ঞাপন
প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় একসঙ্গে কাজ করার সূত্রে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ২০১৭ সালে ওই গানের কাজের সময় তাঁদের পরিচয় হয়। পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়।
দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিওও প্রকাশ করেছেন দুজন।
চলতি বছরের জানুয়ারিতে জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না এবং কাছের মানুষদের মধ্যে তাঁদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা ছিল।
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত রোববার রাতে নিজেদের সিদ্ধান্ত প্রকাশ্যে আনেন প্রীতম ও শেহতাজ।








