Logo

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে অপোর নতুন প্রিমিয়াম ইয়ারবাড

profile picture
জনবাণী ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬, ২০:৫৪
একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে অপোর নতুন প্রিমিয়াম ইয়ারবাড
অপো ইনকো এক্স৪ | ছবি: সংগৃহীত

ওয়্যারলেস ইয়ারবাডের বাজারে নতুন মডেল এনেছে অপো। চীনের বাজারে ফাইন্ড এক্স১০ সিরিজের সঙ্গে ‘অপো এনকো এক্স৪’ নামে নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাড উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। উন্নত নয়েজ ক্যানসেলেশন, স্পেশাল অডিও, একসঙ্গে দুটি ডিভাইস সংযোগ এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপসহ এতে রাখা হয়েছে একাধিক প্রিমিয়াম ফিচার।

বিজ্ঞাপন

অপো এনকো এক্স৪-এ রয়েছে ১১ মিমি ডায়নামিক উফার ও ৬ মিমি টুইটার। ইয়ারবাডটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ১০ হার্জ থেকে ৪০ কিলোহার্জ। অডিওর জন্য এতে AAC, SBC, LHDC ও LC3 কোডেক সমর্থন রয়েছে। পাশাপাশি পাওয়া যাবে ৪৮ কিলোহার্জ/২৪-বিট লসলেস অডিও ও স্পেশাল অডিও সাপোর্ট।

ব্যাকগ্রাউন্ডের শব্দ নিয়ন্ত্রণে ইয়ারবাডটিতে রয়েছে একাধিক অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বা ANC মোড। ব্যবহারকারীরা ডিপ, মিডিয়াম ও লাইট—এই তিন স্তরের নয়েজ ক্যানসেলেশন বেছে নিতে পারবেন। এর সঙ্গে ট্রান্সপারেন্সি ও অ্যাডাপটিভ মোডও রয়েছে। অপোর দাবি, ইয়ারবাডটির নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি দৈনন্দিন জীবনের ৯৯.৮ শতাংশ পর্যন্ত শব্দ কমাতে সক্ষম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কলের সময় পরিষ্কার অডিও নিশ্চিত করতে এতে চারটি মাইক্রোফোন দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি সিলিকন মাইক্রোফোন এবং একটি VPU মাইক্রোফোন। চার-মাইক্রোফোননির্ভর এআই কল নয়েজ রিডাকশন প্রযুক্তি আশপাশের শব্দ কমিয়ে কথোপকথনের স্বচ্ছতা বাড়াতে কাজ করবে।

কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৬.১। একই সময়ে দুটি ডিভাইসের সঙ্গে ইয়ারবাডটি সংযুক্ত রাখা যাবে। ফলে ফোন ও ল্যাপটপের মতো দুই ডিভাইসের মধ্যে ব্যবহারের সময় বারবার সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে কানেক্ট করার প্রয়োজন হবে না। অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই এটি ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন

ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও এনকো এক্স৪ বেশ এগিয়ে। প্রতিটি ইয়ারবাডে ৬৫এমএএইচ এবং চার্জিং কেসে ৫৭৬এমএএইচ ব্যাটারি রয়েছে। অপোর দাবি, ANC ও AAC বন্ধ থাকলে একবার চার্জে শুধু ইয়ারবাডে সর্বোচ্চ ১৩ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৫৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যাবে।

অন্যদিকে LHDC ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ কমে ইয়ারবাডে ১০ ঘণ্টা এবং কেসসহ সর্বোচ্চ ৪২ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

চার্জিং কেসে রয়েছে USB Type-C পোর্টের পাশাপাশি ওয়্যারলেস চার্জিং সুবিধা। তারযুক্ত চার্জিংয়ে ইয়ারবাড সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৫৫ মিনিট এবং চার্জিং কেসে প্রায় ৬৫ মিনিট সময় লাগে। ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতিটি ইয়ারবাডের ওজন ৫.৬ গ্রাম এবং চার্জিং কেসসহ মোট ওজন ৫৩ গ্রাম। ধুলো ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষার জন্য রয়েছে IP55 রেটিং।

বিজ্ঞাপন

চীনের বাজারে অপো এনকো এক্স৪-এর দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৯৯ চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৮০০ টাকা। ইয়ারবাডটি পিঙ্ক গোল্ড, সফট হোয়াইট ও টাইটেনিয়াম গ্রে—এই তিন রঙে পাওয়া যাবে।

তথ্য সূত্র : গ্যাজেট ৩৬০

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD