মিয়ানমারে পাথর খনিতে ধসে ২৫ মরদেহ উদ্ধার

মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির জরুরি বিভাগের কর্মীরা এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
মিয়ানমারে মূল্যবান পাথর খনিতে ভূমিধসের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ২৫ জন।
মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির জরুরি বিভাগের কর্মীরা এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
প্রচণ্ড বৃষ্টির ফলে মিয়ানমারের উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রবিবার (১৩ আগস্ট) ভূমিধসের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দেশটিতে পাথরের খনি একটি লাভজনক ব্যবসা। কিন্তু অনিয়ন্ত্রিত এই খাতে ২০২০ সালের ভূমিধসের পর একই এলাকায় ১৭০টিরও বেশি প্রাণহানিসহ ঘন ঘন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
উদ্ধারকারীরা জানায়, খনি খননের কারণে প্রায় ১৫০ থেকে ১৮০ মিটার উঁচু মাটির বিশাল স্তূপটি তীব্র বৃষ্টিপাতের কারণে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে।
বিজ্ঞাপন
জানা যায়, বর্ষাকালে খনির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে ভূমিধসে হতাহত কাদা থেকে মূল্যবান কিছু পাওয়ার আশায় নিয়ম ভেঙে কাজ করছিলেন। সূত্র: সিজিটিএন, ভয়েস অব আমেরিকা
বিজ্ঞাপন
জেবি/এসবি








