Logo

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:১২
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

তারা জানিয়েছেন, ভূমিকম্পে এক মিনিটেরও বেশি সময় ধরে সবকিছু কেঁপেছে।

বিজ্ঞাপন

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। বুধবার (২০ সেপ্টম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি দেশটির দক্ষিণ দ্বীপের মধ্যাঞ্চলে আঘাত হানে।

ভূমিকম্পটি খুবই তীব্রতা ছিল, এটি  সুদূর ক্রাইস্টচার্চ এবং উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার দূরের ডানেডিনের এটির কম্পন অনুভব করেন কয়েক হাজার মানুষ। তারা জানিয়েছেন, ভূমিকম্পে এক মিনিটেরও বেশি সময় ধরে সবকিছু কেঁপেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চলে, যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

সোশ্যাল মিডিয়া এক্সে এক খামারি লিখেছেন, “এটা ছোট কম্পন ছিল না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজনৈতিক দল গ্রিনের সদস্য ও সাবেক এমপি মোজো ম্যাথার্স বলেছেন, “এটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে পিল বন খুব কাছে। পুরো বাড়ি কেঁপেছে। রান্নাঘরের ক্যাবিনেটের দরজা খুলে দুলছিল। ক্রাইস্টচার্চ ভূমিকম্পের কথা মনে করিয়ে দিয়েছে।”

তবে রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD