Logo

হঠাৎ মেট্রোরেলের লাইনে পড়ে গেল শিশু, বাঁচাতে মায়ের ঝাঁপ!

profile picture
জনবাণী ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৪, ০৭:৩৪
হঠাৎ মেট্রোরেলের লাইনে পড়ে গেল শিশু, বাঁচাতে মায়ের ঝাঁপ!
ছবি: সংগৃহীত

পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

বিজ্ঞাপন

দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে মেট্রোরেলে ট্রাকে পড়ে যায় এক শিশু। ওই শিশুকে বাঁচাতে ফিল্মি কায়দায় মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে মৃত্যুর মুখ থেকে নিজের সন্তানকে বাঁচিয়েও আনলেন মা!। 

ঘটনাটি ঘটেছে ভারতের পুণের সিভিল কোর্ট মেট্রো স্টেশনে। পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে  ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেট্রোর প্ল্যাটফর্মে দৌড়াতে দৌড়াতে হঠাৎ রেলের ট্র্যাকে পড়ে যায় এক নাবালক। সন্তানকে বাঁচাতে দৌড়ে এসে লাইনে ঝাঁপ দেন মা-ও। প্ল্যাটফর্ম চত্বরজুড়ে গেল গেল রব উঠতেই দৌড়ে আসেন নিরাপত্তারক্ষী।

বিজ্ঞাপন

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হঠাৎ ট্রাকে পড়ে  শিশুটি, এরপরই নিরাপত্তারক্ষীরা ছুটে আসা ট্রেনটি থামানোর চেষ্টা করেন। এর ফলে মাত্র ৩০ মিটার দূরে থেমে যায় মেট্রোরেলটি। পরে মা ও সন্তান, দু’জনকেই টেনে ওপরে তুলে আনা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD