জাতিসংঘ আজ দায়মুক্তি ও বৈষম্যের ভারে ভেঙে পড়ছে: আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, উদাসীনতা, বৈষম্য ও দায়মুক্তির ভারে জাতিসংঘ আজ ভেঙে পড়ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গুতেরেস বলেন, বর্তমানে জাতিসংঘের নীতিমালা কার্যত অবরুদ্ধ। শান্তি ও অগ্রগতির স্তম্ভগুলো ভেঙে পড়ছে উদাসীনতা ও বৈষম্যের চাপে। সংস্থার মূল মূল্যবোধ আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি পরীক্ষার মুখে পড়েছে।
বিজ্ঞাপন
গাজার ভয়াবহ পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, এটি এখন তৃতীয় বছরের মতো ভয়াল দুর্যোগ বয়ে আনছে। এমন বিপর্যয় এসেছে এমন সব সিদ্ধান্তের কারণে, যা মানবিকতার মৌলিক নীতিগুলোকে অস্বীকার করেছে।
মহাসচিব বলেন, দায়িত্বকালীন সময়ে তিনি আর কোনো সংঘাতে এত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি দেখেননি।
আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও ৫ দেশ
বিজ্ঞাপন
এই প্রেক্ষাপটে গাজায় গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে অন্তর্বর্তী নির্দেশনা দিয়েছে, তা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। একইসঙ্গে নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল করার ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিষদকে অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে।
আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দেওয়াকে মানবতার জন্য ‘মৃত্যুদণ্ড’ এবং শিশুদের জন্য ‘ভবিষ্যৎ চুরি’ আখ্যা দেন মহাসচিব। তিনি আরও বলেন, ব্যর্থ হচ্ছে না জাতিসংঘ সনদ, বরং ব্যর্থ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা।








