Logo

আড়াই বছরে দেশ ছেড়েছে সোয়া লাখেরও বেশি ইসরায়েলি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৫, ১৪:৩৪
আড়াই বছরে দেশ ছেড়েছে সোয়া লাখেরও বেশি ইসরায়েলি
ছবি: সংগৃহীত

২০২২ সালের শুরু থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি ইসরায়েলি স্থায়ীভাবে দেশ ছেড়েছেন। সাম্প্রতিক এক সংসদীয় প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, চলমান গাজা যুদ্ধের প্রভাবেই ২০২৫ সালেও এই দেশত্যাগের ধারা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

গত ২০ অক্টোবর ইসরায়েলি পার্লামেন্টের ইমিগ্রেশন ও অ্যাবসরপশন কমিটিতে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, উল্লিখিত সময়ে ইসরায়েলের নিট অভিবাসন ভারসাম্য—অর্থাৎ যারা স্থায়ীভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন কিন্তু ফিরে আসার পরিকল্পনা নেই—তাদের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ২০০ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে দেশ ত্যাগ করেন প্রায় ৫৯ হাজার ৪০০ জন, ২০২৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮২ হাজার ৮০০ জনে, আর ২০২৪ সালের প্রথম আট মাসেই আরও প্রায় ৫০ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্ষিক গড়ে প্রায় ৪০ হাজার ৫০০ জন ইসরায়েলি বিদেশে স্থায়ীভাবে বসতি গড়তেন। সেই তুলনায় সাম্প্রতিক এই প্রবণতা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় মানবসম্পদ ক্ষতির রেকর্ড হিসেবে দেখা হচ্ছে।

একজন সংসদ সদস্য বলেন, এটি কেবল সাধারণ অভিবাসনের ঢেউ নয়— বরং এটি একপ্রকার ‘সুনামি’, যেখানে হাজারো ইসরায়েলি নিরাপত্তাহীনতা ও যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তি পেতে দেশ ছাড়ছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সেই আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুই বছর পর সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে হামলা সাময়িকভাবে থামলেও, ইসরায়েলের অব্যাহত আক্রমণে শান্তির সম্ভাবনা এখনো অনিশ্চিত।

সূত্র: মেহের নিউজ

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD