নিজ বাসভবনে সংবাদ উপস্থাপিকা রাবিয়া আহসানকে গুলি করে হত্যা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া আহসান নামের এক নারী টিভি উপস্থাপিকা। স্থানীয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান সঞ্চালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। শহরের গুলশানাবাদ এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ট্রিবিউন।
এ ঘটনায় নিহতের স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি অস্ত্রও জব্দ করা হয়েছে।
সিটি পুলিশ অফিসার (সিপিও) হাসান মুশতাক সুখেরা জানান, রাবিয়ার স্বামীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) অপারেশনস ও এসএসপি ইনভেস্টিগেশনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিপিও সুখেরা। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও উপস্থিত ছিল।
পুলিশকে বাড়ির এক পুরুষ গৃহকর্মী জানিয়েছেন, গুলির ঘটনা দুর্ঘটনাবশত ঘটেছে বলে দাবি করেছেন নিহতের স্বামী।
বিজ্ঞাপন
সিপিও সুখেরা আরও জানান, পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির (পিএফএসএ) সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াও নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত চালানো হচ্ছে।
এদিকে, রাবিয়া আহসানের মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। প্রেসিডেন্সি থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
একই মেট্রোপলিটন এলাকায় আরেকজন পেশাজীবী নারীর হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন আসিফা ভুট্টো-জারদারি।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে গত আগস্টে রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে নির্যাতনের শিকার হয়ে নিহত হওয়া ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদের ঘটনার কথাও স্মরণ করেন তিনি। ওই হত্যাকাণ্ডের তদন্তের ফলাফল এখনো প্রকাশিত হয়নি বলে উল্লেখ করেন আসিফা।
সূত্র: দ্য ট্রিবিউন।








