Logo

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৫, ১৬:৪১
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেরাক দ্বীপের উত্তর-পূর্ব জলসীমায় নৌকাডুবির ঘটনায় একজন নিহত হয়েছেন। নৌকাটিতে বাংলাদেশিসহ মোট ১৯ জন আরোহী ছিলেন। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রয়্যাল মালয়েশিয়ান নেভির যুদ্ধজাহাজ কেডি লেদাং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় ভাসমান ১৮ জনকে উদ্ধার করে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিউ স্ট্রেইট টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, নিহত ব্যক্তি ৭০ বছর বয়সী মালয়েশিয়ার স্থানীয় নাগরিক। উদ্ধার হওয়া ১৮ জনের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৫ জন মালয়েশিয়ার নাগরিক, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, আরোহীরা দুর্ঘটনার সময় পেরাক দ্বীপের জলসীমায় একটি ‘তুকুন’ (কৃত্রিম প্রবাল প্রাচীর) রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন।

কেদাহ ও পারলিস রাজ্য মেরিটাইমের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল মেরিটাইম রোমলি মুস্তাফা জানান, কেডি লেদাং আরোহীদের শনাক্ত করে জীবিতদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং নিহত ব্যক্তির মরদেহ জাহাজে তোলা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জাহাজটি টিএলডিএম মাভিলা ৩ জেটিতে পৌঁছায়। জীবিত ১৮ আরোহীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা শেষে মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি ও নৌ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। নিহত ব্যক্তির মরদেহ পরবর্তী তদন্তের জন্য রয়্যাল মালয়েশিয়া পুলিশের কাছে নেয়া হয়েছে।

অ্যাডমিরাল রোমলি মুস্তাফা সফল উদ্ধার অভিযানে অংশ নেওয়া সব সংস্থার দ্রুত পদক্ষেপ ও সমন্বয়ের প্রশংসা করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD