Logo

মরক্কোতে জোড়া ভবন ধস, অন্তত ১৯ জনের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৮:১৫
মরক্কোতে জোড়া ভবন ধস, অন্তত ১৯ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার মরক্কোর প্রাচীন নগরী ফেজে বুধবার ভোরে দুটি পাশাপাশি থাকা চারতলা ভবন ধসে পড়ে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করতে তৎপর। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানায় রয়টার্স।

বিজ্ঞাপন

ফেজ নগরীর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চারতলা দুটি ভবন রাতের কোনো এক সময়ে ধসে পড়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএনআরটি জানিয়েছে, ভবন দুটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে ছিল। ভবন ধসের সময় আল-মুস্তাকবাল এলাকার এই দুই ভবনে আটটি পরিবার বসবাস করত।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এসএনআরটি জানিয়েছে, ভবন দুটি দীর্ঘদিন অযত্নে ছিল এবং ধসে পড়ার আগে ফাটলের চিহ্ন দেখা যাচ্ছিল। আল-মুস্তাকবাল এলাকার এই দুই ভবনে আটটি পরিবার বসবাস করত। স্থানীয় প্রশাসন কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ভবন ধসের খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা এবং বেসামরিক সুরক্ষা শাখার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। এখনও ভবনের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য ফেজ নগরী মরক্কোর তৃতীয় বৃহত্তম শহর এবং এটি অষ্টম শতক থেকে গড়ে উঠেছে। দুই মাস আগে শহরে জীবনযাত্রার অবনতি ও অপর্যাপ্ত জনসেবার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভও শুরু হয়েছিল।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD