Logo

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে চারজন গ্রেফতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৩৮
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে চারজন গ্রেফতার
ছবি: সংগৃহীত

ইরানে গত মাসে সরকারবিরোধী বিক্ষোভের সময় ‘দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা’ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুবিধার্থে কাজ করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ খবর জানিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার গ্রেফতারকৃত চারজনের মধ্যে তিনজন বিশিষ্ট রাজনীতিবিদ রয়েছেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন: ইরানের সংস্কার ফ্রন্টের প্রধান আজার মানসুরি, প্রাক্তন কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং প্রাক্তন সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। চতুর্থ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দেশ যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হুমকির মুখোমুখি, তখন এই গ্রুপটি রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পরিকল্পিত কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

খবরে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিরা রাস্তায় সংঘটিত সহিংস কর্মকাণ্ডকে বৈধতার আড়ালে প্রদর্শনের চেষ্টা চালিয়েছিলেন।

ইরানের রিফর্ম ফ্রন্টও এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, আজার মানসুরিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের গোয়েন্দা বাহিনী ‘বিচারিক আদেশ অনুযায়ী তার বাড়ি থেকে’ গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে ডেপুটি চেয়ারম্যান মোহসেন আরমিন ও সচিব বদরাল সাদাত মোফিদিসহ অন্যান্য জ্যেষ্ঠ সদস্যদেরও সমন জারি করা হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD