Logo

আজ সন্ধ্যায় রমজানের চাঁদ দেখবে সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮
আজ সন্ধ্যায় রমজানের চাঁদ দেখবে সৌদি আরব
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের আগমন নির্ধারণের জন্য আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে নতুন চাঁদ দেখা হবে। দেশজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকরা সূর্যাস্তের পর চাঁদ দেখার চেষ্টা করবেন।

বিজ্ঞাপন

যদি আজ সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজানের প্রথম দিন পালিত হবে। সেই অনুযায়ী বুধবার ভোর থেকেই মুসলিমরা রোজা শুরু করবেন। অন্যদিকে, চাঁদ দেখা না গেলে শাবান মাস পূর্ণ ৩০ দিনে শেষ হবে এবং বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।

সৌদি আরবের রয়্যাল কোর্ট, সৌদি আরব সাধারণ নাগরিকদেরও আজ সন্ধ্যায় চাঁদ অনুসন্ধানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে। যারা খালি চোখে অথবা দূরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে পান, তারা তা নিকটস্থ কোর্টে জানাতে পারেন।

বিজ্ঞাপন

রয়্যাল কোর্ট জানিয়েছে, আজ শাবান মাসের ২৯তম দিন। সন্ধ্যার পর পূর্ব আকাশে রমজানের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা আগ্রহীদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এতে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মুসলিমদের সুবিধা নিশ্চিত হবে বলে বলা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD