Logo

আফগানিস্তানের ২ প্রদেশে বিমান হামলা চালালো পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১
আফগানিস্তানের ২ প্রদেশে বিমান হামলা চালালো পাকিস্তান
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক কয়েকটি হামলার প্রেক্ষাপটে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে একাধিক স্থানে এ হামলা পরিচালিত হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় এখন পর্যন্ত আফগানিস্তানের তালেবান সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আফগান সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা (Al Jazeera)-কে জানিয়েছে, দেশটির অন্তত দুটি প্রদেশকে লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী অভিযান চালিয়েছে।

সূত্রের দাবি, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা হয়েছে। পাশাপাশি নানগারহার প্রদেশেও পৃথক হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এছাড়া ইসলামিক স্টেট–সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার পেছনে আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতাদের সংশ্লিষ্টতার বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে।

এর আগে শনিবার রাতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগে এক আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনাসদস্য নিহত হন। এর কিছু সময় পরই আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর হামলার খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

গত সোমবার বাজাউরে নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী বিস্ফোরণে ১১ সেনা ও এক শিশু নিহত হন। পাকিস্তান দাবি করেছে, হামলাকারী আফগানিস্তানের নাগরিক। তারও আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন প্রাণ হারান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD