Logo

আবারও মুখ থুবড়ে পড়লো ভারতের তেজস যুদ্ধবিমান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২৮
আবারও মুখ থুবড়ে পড়লো ভারতের তেজস যুদ্ধবিমান
ছবি: সংগৃহীত

ভারতের তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) আবারও দুর্ঘটনার শিকার হয়েছে। চলতি মাসের শুরুতে একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট গুরুতর আঘাত ছাড়া বেঁচে গেছেন।

বিজ্ঞাপন

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটি পুনরায় ব্যবহারযোগ্য নয়।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) নির্মিত। সংস্থা এ ধরনের ৩২টি এক আসনের তেজস যুদ্ধবিমান সরবরাহ করেছে। এছাড়া, বিমানবাহিনী আরও উন্নত এমকে-১এ সংস্করণের ১৮০টি তেজস বিমানের অর্ডার করেছিল, যার সরবরাহ ইতোমধ্যেই নির্দিষ্ট সময়সীমা পেরিয়েছে।

বিজ্ঞাপন

এটি তেজস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা। প্রথমটি ঘটেছিল ২০২৪ সালের মার্চে, রাজস্থানের জয়সালমিরের কাছে প্রদর্শনী শেষে ফেরার পথে। ওই সময় পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন। দ্বিতীয় দুর্ঘটনা ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালীন, যেখানে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনও চলছে।

সাম্প্রতিক দুর্ঘটনার পর তেজস কর্মসূচির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। বিমানবাহিনী সূত্র জানাচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD