Logo

ইসরাইল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী, জানালেন নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৪
ইসরাইল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী, জানালেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েল সফরে যাচ্ছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বিজ্ঞাপন

রবিবার (২২ ব্রেুয়ারি) মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসবেন। তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেট-এ বক্তব্য দেবেন এবং আমি নিশ্চিত, আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন।”

নেতানিয়াহু দুই দেশের সম্পর্কের বিকাশের বিষয়টি তুলে ধরে বলেন, দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে ও মোদী সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এখানে আসছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতার কথাও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

মোদী সর্বশেষ ২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন। এর পরের বছর ভারত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD