আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা ভারতের

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বলেন, “আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য।”
বিজ্ঞাপন
মাইক্রোব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, পবিত্র রমজান মাসে পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
আফগানিস্তানের ভৌগলিক অখণ্ডতার প্রতি ভারতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে জয়সওয়াল বলেন, “নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা অন্য দেশের ওপর চাপিয়ে দিতে থাকে পাকিস্তান। আফগানিস্তানের ওপর এই বিমান হামলাও তারই অংশ। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি অটল সমর্থন জানাচ্ছে।”
বিজ্ঞাপন
অন্যদিকে, গতকাল রাতে আফগান সেনারা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় পাক সেনাদের ওপর হামলা চালায়। এর জবাবে পাকিস্তান কাবুলসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। শুক্রবারও এ হামলা অব্যাহত আছে।
সূত্র: আলজাজিরা








