Logo

ইসরায়েলের হামলার পর আকাশসীমা বন্ধ করেছে ইরান-ইরাক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৬
ইসরায়েলের হামলার পর আকাশসীমা বন্ধ করেছে ইরান-ইরাক
ছবি: এএফপি

ইরানে ইসরায়েলের আকস্মিক হামলার পর ইরান এবং ইরাক তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার হামলার পর দেশটির আকাশসীমা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ইরাকের বার্তা সংস্থা INA জানায়, ইরাকের পরিবহন মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। খবরটি নিশ্চিত করেছে এএফপি।

বিজ্ঞাপন

এর আগে ইসরায়েলও হামলার সময় বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধের ব্যবস্থা নেয়। ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে বেসামরিক বিমান চলাচলের জন্য দেশজুড়ে আকাশসীমা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সকালে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

হামলার সময় ইসরায়েলি সেনারা দেশজুড়ে নাগরিকদের সতর্ক করে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে। আইডিএফ জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক সতর্কতা যেন জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাবনা থাকলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেহরানে ইরানের প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD