Logo

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ২০৮ শিশু নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ, ২০২৬, ১৬:০৭
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ২০৮ শিশু নিহত
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত শিশুর সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ। এক ভিডিও বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন বিভাগের প্রধান জাফর মিয়াদফার।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-তে দেওয়া বক্তব্যে তিনি জানান, নিহত ২০৮ শিশুর মধ্যে ১৬৮ জনই মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই বিদ্যালয়ে হামলাকে যুদ্ধের শুরুতেই সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি হিসেবে উল্লেখ করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৩ জনের বয়স পাঁচ বছরের কম এবং সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স ছিল মাত্র তিন দিন।

বিজ্ঞাপন

ইরান সরকারের হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেশজুড়ে দেড় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে দেশটির স্বাস্থ্য খাতে হামলার চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরকান্দি। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৩১৮টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে রয়েছে ১৮৬টি স্বাস্থ্যকেন্দ্র, ৪৯টি জরুরি সেবা কেন্দ্র এবং ৪০টি হাসপাতাল।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর মধ্যে অন্তত ১২টি পুরোপুরি অচল হয়ে পড়েছে। প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ধ্বংস হওয়ায় আহতদের উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য প্রকাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD