Logo

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৮:২২
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর পাল্টা কড়া বার্তা দিয়েছে তেহরান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সংঘাত সরাসরি মার্কিন ভূখণ্ডেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে। তিনি ইঙ্গিত দেন, কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।

এর জবাবে ইরানের একটি সরকারি সূত্র সতর্ক করে জানিয়েছে, এমন হামলা হলে সংঘাত মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং যুক্তরাষ্ট্রের ভেতরেও অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। ওয়াশিংটন, নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোও ঝুঁকির বাইরে থাকবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের সামরিক কমান্ডার আলী আবদাহি আলিয়াবাদী ট্রাম্পের বক্তব্যকে ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেন। একই সময়ে তেহরানে বিভিন্ন প্রতীকী প্রচারণার মাধ্যমেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বার্তা দেওয়া হচ্ছে।

এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ বেড়েছে। গুরুত্বপূর্ণ এই রুটে বিঘ্ন ঘটায় তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ‘বাব আল-মান্দেব’ প্রণালী নিয়েও ইরানের অবস্থান নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে, কারণ এই পথ দিয়ে বৈশ্বিক বাণিজ্যের বড় অংশ পরিচালিত হয়।

পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র আলোচনার দরজা খোলা রাখার কথা বললেও সামরিক প্রস্তুতি জোরদার করছে। অন্যদিকে, ইরান স্থায়ী সমাধান ছাড়া কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয় বলে জানিয়েছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, দুই দেশের পাল্টাপাল্টি হুমকিতে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা বাড়ছে এবং সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগও বাড়ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD