Logo

সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানের প্রতিনিধি দল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৩:৫৭
সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত সংলাপে অংশ নিতে আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে ইরানের প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মোঘাদাম বলেন, “ইসরায়েলে ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করায় কূটনৈতিক প্রচেষ্টা প্রভাবিত হচ্ছে। তবুও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে ইরানি প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিচ্ছে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান উঠে আসে। মার্কিন পক্ষ মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫ দফার প্রস্তাব পাঠায়। ইরান তা প্রত্যাখ্যান করলে চলতি এপ্রিলের শুরুতে সংশোধিত সংস্করণ ফের তেহরানে পাঠানো হয়।

বিজ্ঞাপন

নতুন প্রস্তাবে উল্লেখ রয়েছে দুই স্তরের পরিকল্পনা: প্রথম স্তরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতিতে যাবে এবং এই সময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ বের করা হবে। ইরান পর্যালোচনার পর ৪৫ দিনের পরিবর্তে ১৪ দিনের বিরতি প্রস্তাব করেছে এবং যুক্তরাষ্ট্রকে ১০ দফা দাবি সম্বলিত একটি প্রস্তাব পাঠিয়েছে।

এই দুই প্রস্তাবের ভিত্তিতেই ইসলামাবাদে সংলাপ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে ১০ এপ্রিল সংলাপে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।

সূত্র: জিও টিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD