Logo

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ১৯:১৭
ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। দুই পক্ষের অবস্থান অটল থাকায় বৈঠকটি ব্যর্থ হয় বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে এক কর্মকর্তা জানান, গতকাল সন্ধ্যায় শুরু হওয়া আলোচনা পরদিন সকাল পর্যন্ত গড়ালেও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়, যা আর সমাধান করা সম্ভব হয়নি।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরের দাবি জানানো হয়। তবে এসব বিষয়ে কোনো ছাড় না দেওয়ার অবস্থান জানায় ওয়াশিংটন।

অন্যদিকে ইরানি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের এসব শর্ত প্রত্যাখ্যান করেন।

বিজ্ঞাপন

ইরানের পক্ষ থেকে আবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশি ব্যাংকে জব্দ থাকা সম্পদ মুক্ত করার দাবি জানানো হয়। তবে দুই পক্ষই একে অপরের শর্তে রাজি না হওয়ায় আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

আরও জানা গেছে, আলোচনার সময় যুক্তরাষ্ট্র ইরানকে তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানালেও তেহরান জানিয়ে দেয়, চুক্তি না হলে এই পথ খোলা হবে না।

বিজ্ঞাপন

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, আলোচনায় মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি ইস্যুই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। পারমাণবিক বিষয়টি দীর্ঘদিনের হলেও হরমুজ ইস্যু এবার নতুন করে বড় সংকট হিসেবে সামনে এসেছে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD