Logo

ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর প্রায় ৮% বাড়ল তেলের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৬, ১৪:২৫
ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর  প্রায় ৮% বাড়ল তেলের দাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ ব্যর্থ হওয়া এবং হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের ঘোষণা ঘিরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন

বাজার পর্যবেক্ষণ সংস্থাগুলোর বরাতে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ১০১ দশমিক ৯১ ডলারে, যা আগের দিনের তুলনায় ৬ দশমিক ৭১ ডলার বা ৭ দশমিক ৫ শতাংশ বেশি। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ১০৪ দশমিক ১৬ ডলারে, যা একদিনে ৭ দশমিক ৫৯ ডলার বা ৭ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অচলাবস্থা এবং হরমুজ প্রণালিতে ট্রাম্পের অবরোধের ঘোষণা সরাসরি এই মূল্যবৃদ্ধির পেছনে কাজ করেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে এমএসটি মারকুই’র জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সাউল কাভোনিক রয়টার্সকে বলেন, যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় আগে তেলের দাম কমছিল, কিন্তু ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়া এবং হরমুজ প্রণালিতে অবরোধের ঘোষণার পর বাজার আবারও “যুদ্ধাবস্থার” দিকে ফিরে গেছে।

দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে টানা ২১ দিনের আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হয় এবং একই সময়ে ইসরায়েলও পৃথক সামরিক অভিযান চালায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের নতুন দফা আলোচনা হয়। তবে ২১ ঘণ্টার ওই বৈঠকও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD