সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়াল ভারত সরকার

ভারত সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই হার ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বিজ্ঞাপন
এর আগে মহার্ঘ ভাতা ছিল মূল বেতনের ৫৮ শতাংশ। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে কর্মীদের মাসিক আয় কিছুটা বাড়বে, যা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপ কিছুটা কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ফের অবরোধ জারি করল ইরান
সাধারণত বছরে দুইবার—জানুয়ারি ও জুলাই—ডিএ বাড়ানো হয়, যদিও এ সংক্রান্ত ঘোষণা অনেক সময় দেরিতে আসে। এবারও ঘোষণায় বিলম্ব হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।
বিজ্ঞাপন
ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন প্রস্তাবিত ৮ম পে কমিশন নিয়ে কর্মচারী সংগঠনগুলোর চাপ বাড়ছে।
ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি সরকারের কাছে দেওয়া এক স্মারকে ন্যূনতম মূল বেতন ৬৯ হাজার রুপি নির্ধারণ এবং ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকরের দাবি জানিয়েছে। বর্তমানে দেশটিতে ন্যূনতম বেতন ১৮ হাজার রুপি।
বিজ্ঞাপন
এছাড়া সংগঠনটি বার্ষিক ৬ শতাংশ বেতন বৃদ্ধি, ন্যূনতম ৩০ শতাংশ হাউজ রেন্ট অ্যালাউন্স (এইচআরএ) এবং পুরোনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবিও তুলেছে।
এই দাবিগুলো বাস্তবায়িত হলে ভারতের সরকারি বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি








