Logo

যুক্তরাষ্ট্রের রণতরীতে আগুন, ৩ নাবিক আহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৬, ২০:০৭
যুক্তরাষ্ট্রের রণতরীতে আগুন, ৩ নাবিক আহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত একটি বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নাবিক আহত হয়েছেন। গত মঙ্গলবার ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার রণতরীতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, আগুনের মাত্রা ছিল ছোট এবং দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহত তিন নাবিককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তারা পুনরায় স্বাভাবিক দায়িত্বে ফিরে যান।

আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা / ‘সংলাপের চেয়ে সংঘাতের ঝুঁকিই বেশি’

ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোক নেভাল স্টেশনে চলমান রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সময়। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই জাহাজের ক্রু সদস্য ও নরফোক নেভি শিপইয়ার্ডের কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল, যা নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩০ ঘণ্টা সময় লাগে।

ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারে গত ১৬ মাস ধরে মেরামত ও আধুনিকায়ন চলছে। এই সময়ে রণতরীটির ইঞ্জিন, যুদ্ধব্যবস্থা, বিমান সহায়তা ও আবাসন ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান

এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত রণতরীটি যুক্তরাষ্ট্রের ৫ম ফ্লিটের অধীনে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন ছিল।

এটি যুক্তরাষ্ট্রের ১০টি নিমিৎজ-শ্রেণীর সুপারক্যারিয়ারের মধ্যে দ্বিতীয়। চার দশকেরও বেশি সময় ধরে রণতরীটি মার্কিন নৌবাহিনীতে সেবা দিচ্ছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আগুনের ঘটনায় রণতরীর চলমান রক্ষণাবেক্ষণ কার্যক্রমে কোনো বড় ধরনের বিলম্ব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। জাহাজটি কবে ফের মোতায়েন করা হবে, সে বিষয়েও কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি।

সূত্র: ফোর্বস

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD