Logo

লেবাননে বিস্ফোরণে ১ ইসরায়েলি সেনা নিহত, আহত ৯

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ১২:২৮
লেবাননে বিস্ফোরণে ১ ইসরায়েলি সেনা নিহত, আহত ৯
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শনিবার ঘটে যাওয়া এ ঘটনার তথ্য রোববার (১৯ এপ্রিল) প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

বিজ্ঞাপন

নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভিস্ট) লিদোর পোরাত। ৩১ বছর বয়সী এই সেনা হিরাম আঞ্চলিক ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই এ হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রিত একটি এলাকায় ইঞ্জিনিয়ারিং ইউনিটের একটি যান আগে থেকে পুঁতে রাখা বোমার ওপর উঠে গেলে তা বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে, বোমাটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পুঁতে রেখেছিল।

বিজ্ঞাপন

বিস্ফোরণে ঘটনাস্থলেই লিদোর পোরাত নিহত হন। তিনি সেখানে ভারী সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, চারজন মাঝারি এবং বাকি চারজন সামান্য আহত হয়েছেন।

আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

এদিকে, এ ঘটনার পর যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে বলেও জানা গেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD