Logo

শেষ হয়ে আসছে যুদ্ধবিরতির সময়, আতঙ্ক ও অনিশ্চয়তায় ইরানিরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ১৪:২১
শেষ হয়ে আসছে যুদ্ধবিরতির সময়, আতঙ্ক ও অনিশ্চয়তায় ইরানিরা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষের দিকে চলে এসেছে। ৮ এপ্রিল শুরু হওয়া এই যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। এ পরিস্থিতিতে আবারও আতঙ্ক ও উদ্বেগে রয়েছেন সাধারণ ইরানিরা।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি রোববার (১৯ এপ্রিল) তেহরান থেকে জানান, ইরানিদের মধ্যে একদিকে যেমন কিছুটা আশা রয়েছে, অন্যদিকে গভীর অনিশ্চয়তাও কাজ করছে।

তৌহিদ আসাদির মতে, কিছু মানুষ এখনো আশা করেন যে আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনার সমাধান সম্ভব হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির আলোচনা ঘিরে আগে সাধারণ মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটি এখনো কিছুটা রয়ে গেছে। কারণ চুক্তি হলে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতে পারত, যা সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে সহায়ক হতো। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ইরানিদের জীবনযাত্রায় যে চাপ তৈরি হয়েছে, সেটিও উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

তবে একই সঙ্গে ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের হতাশা ও অনিশ্চয়তাও রয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, যুদ্ধের পরিস্থিতি শেষ হবে কি না, বা হঠাৎ কী ঘটতে পারে—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও বলেন, ইরানিরা শুধু যুদ্ধের সম্ভাবনা নয়, আকস্মিক পরিস্থিতি নিয়েও শঙ্কিত। যুদ্ধবিরতির সময়েও এই ভয় পুরোপুরি দূর হয়নি। অতীতের অভিজ্ঞতা তাদের এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে, কারণ আলোচনার সময়েও দেশটি একাধিকবার হামলার মুখে পড়েছে।

বিজ্ঞাপন

তৌহিদ আসাদির মতে, এসব হামলা ছিল অপ্রত্যাশিত ও নজিরবিহীন, যা জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। ফলে এবারও একই ধরনের ঘটনার আশঙ্কা তাদের মধ্যে রয়ে গেছে।

তবে এর পাশাপাশি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের সাধারণ মানুষের একটি অংশ সরকারের প্রতি সমর্থন জানিয়ে আসছে। তারা দিন-রাত বিভিন্নভাবে নিজেদের অবস্থান প্রকাশ করে চলেছেন, যা এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD