পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে প্রস্তুতি

আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি সূত্র। রোববার (১৯ এপ্রিল) নাম প্রকাশ না করার শর্তে তারা সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
সূত্রগুলোর দাবি, কয়েকটি প্রস্তুতিমূলক পদক্ষেপ থেকে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমত, ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ভারী সি-১৭ গ্লোবমাস্টার বিমান অবতরণ করেছে।
এছাড়া ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকায় যাওয়ার প্রধান সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র আরও জানায়, সম্ভাব্য আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে ইসলামাবাদের সেরেনা এবং ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত এই দুই হোটেলে কোনো বুকিংও নেওয়া হচ্ছে না।
এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
এদিকে এর আগে একটি সূত্র সিএনএনকে জানিয়েছিল, সোমবার নতুন দফা আলোচনা হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সোমবার বৈঠকের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা








