Logo

যুদ্ধ প্রস্তুতি ও কূটনৈতিক বার্তা একসঙ্গে চালাচ্ছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ১৬:৩৭
যুদ্ধ প্রস্তুতি ও কূটনৈতিক বার্তা একসঙ্গে চালাচ্ছে ইরান
ছবি: সংগৃহীত

চলমান সংকটের মধ্যে একদিকে কূটনৈতিক বার্তা, অন্যদিকে সামরিক প্রস্তুতি—দুই দিকেই সক্রিয় অবস্থান নিচ্ছে ইরান। ফলে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিজ্ঞাপন

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক ইস্যু নিয়ে মন্তব্য করার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ইরান যুদ্ধ চায় না; বরং সম্মানের ভিত্তিতে সংঘাতের সমাপ্তি চায়।

অন্যদিকে তেহরান প্রশাসনের অবস্থানেও দ্বৈততা দেখা যাচ্ছে। একদিকে সম্ভাব্য নতুন সংঘাত মোকাবিলার প্রস্তুতির কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার কথাও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালি পুনরায় চালুর ইঙ্গিত দিলেও পরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের অবরোধের অভিযোগ তুলে সেটি আবার বন্ধ করে দেয়।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে ইরান বর্তমানে পরিস্থিতিকে কৌশলগতভাবে ব্যবহার করছে, যা ভবিষ্যৎ আলোচনায় শক্ত দর-কষাকষির অবস্থান তৈরি করতে সহায়তা করতে পারে।

বিজ্ঞাপন

এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা আলোচনা আগামী সপ্তাহের মধ্যে হতে পারে। এর অংশ হিসেবে ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকায় যাওয়ার সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা উচ্চ নিরাপত্তা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD