Logo

শর্ত মানলে তবেই আলোচনা, যুক্তরাষ্ট্রকে বার্তা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল, ২০২৬, ১২:০২
শর্ত মানলে তবেই আলোচনা, যুক্তরাষ্ট্রকে বার্তা ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেও তা কোনোভাবেই শর্তহীন হবে না—এমন অবস্থান স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, তবে এর অর্থ এই নয় যে অন্য পক্ষের সব শর্ত মেনে নেওয়া হবে। তেহরান কিছু ‘রেডলাইন’ নির্ধারণ করেছে, যা অবশ্যই সম্মান করতে হবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রতিনিধি পাঠানো হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেলে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইরান কখনো আলোচনার পথ থেকে সরে যায়নি। যুক্তরাষ্ট্র যদি ইতিবাচক মনোভাব দেখায় এবং ইরানের বার্তাগুলো যথাযথভাবে মূল্যায়ন করে, তাহলে খুব শিগগিরই আলোচনা শুরু হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে তার প্রতিনিধি দল ইসলামাবাদে যাচ্ছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শর্ত অনুযায়ী চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD