Logo

৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাপলো জাপান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল, ২০২৬, ১৫:৩১
৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাপলো জাপান
ছবি: সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পরপরই দেশটির আবহাওয়া সংস্থা সম্ভাব্য সুনামির আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টা ৫৩ মিনিটে জাপানের উত্তরাঞ্চলীয় সানরিকু উপকূল এলাকায় এই ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের তলদেশে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

জাপানি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর ওই উপকূলীয় এলাকায় দ্রুতগতিতে ৩ মিটারের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানকার ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কি না সেটি পরীক্ষা করা হচ্ছে।

দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামির সতর্কতা দিয়েছে। যারমধ্যে বিশেষভাবে হোকাইদো এবং ইওয়াতে জেলার কিছু অংশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে প্রাথমিক অবস্থায় আবহাওয়া সংস্থা ভূমিকম্পটি ৭ দশমিক ৯ মাত্রার বলে জানিয়েছিল। পরে এটি কমিয়ে ৭ দশমিক ৪ করা হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি। তবে বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণের চেয়ে সম্ভাব্য সুনামির দিকে নজর রাখা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD